বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালি সচল রাখতে ন্যাটো মিত্রদের সরাসরি সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই রুটের নিরাপত্তা নিশ্চিতে মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে ওয়াশিংটন।
ট্রাম্পের মতে, হরমুজ প্রণালি সংলগ্ন এলাকাগুলো মূলত সংশ্লিষ্ট দেশগুলোরই স্বার্থের সঙ্গে জড়িত, কারণ তারা এখান থেকেই তাদের প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করে। তাই নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় তাদেরই এগিয়ে আসা উচিত। তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের বর্তমানে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে, তাই এই অঞ্চলে মার্কিন উপস্থিতির প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক কমে এসেছে।
রিপোর্টারের নাম 























