বৈশ্বিক জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর সহায়তা চেয়েও প্রত্যাখ্যাত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কৌশলগত জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েনের জন্য ট্রাম্পের করা অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছে অস্ট্রেলিয়া ও জাপান।
অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রী ক্যাথেরিন কিং সাফ জানিয়ে দিয়েছেন যে, তারা হরমুজ প্রণালীতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। তবে তিনি উল্লেখ করেছেন যে, সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে তারা বিমান সরবরাহ অব্যাহত রাখবে। মূলত ওই অঞ্চলে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রিপোর্টারের নাম 























