ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

শত্রুদের তথ্য সরবরাহের অভিযোগে ইরানে ৫০০ জন গ্রেপ্তার

ইরানের পুলিশ প্রধান আহমেদরেজা রাদান রবিবার ঘোষণা করেছেন যে, শত্রুদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে দেশজুড়ে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ প্রধান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। তিনি বলেন, “এরা ইরানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য শত্রুদের কাছে তথ্য সরবরাহ করেছে এবং হামলার সম্ভাব্য স্থানগুলোর ফুটেজ ও ছবি পাঠিয়েছিল।”

তবে, ঠিক কখন এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর আগে, রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর প্রকাশ করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

শত্রুদের তথ্য সরবরাহের অভিযোগে ইরানে ৫০০ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬