ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জাহানারার পাশে ক্রীড়া উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ইউটিউবে এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ তোলেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ তোলার পর চারদিকে হইচই পরে যায়। বিসিবি রাতেই তদন্ত কমিটি গঠন করেছে। যা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

এবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জাহানারার বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের নজরেও এসেছে। সাবেক এই ক্রিকেটারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে মন্ত্রণালয়, এবং সরকারি সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরকে বলেছেন, ‘আমাদের দফতর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সেহেতু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে।’

যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, ‘এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।’

এই বিষয়ে বিসিবির সাবেক নির্বাচক-ম্যানেজার মঞ্জুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সারা পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসামির খোঁজে পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের অভিযান: স্ত্রী-ভাই-ভাবীকে মারধরের অভিযোগ, আহত ২ হাসপাতালে

জাহানারার পাশে ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় : ০৩:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫