ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: যুদ্ধবিরতি বা সমঝোতার প্রস্তাব দেয়নি ইরান

ইরান যুদ্ধবিরতি চায়নি এবং কোনো পক্ষকে সমঝোতার অনুরোধও করেনি বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার কারণ দেখছে না তেহরান।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি স্পষ্ট করে বলেন, মার্কিনদের সঙ্গে আলোচনার কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাচ্ছি না। কারণ, যখন আমরা তাদের সঙ্গে আলোচনা করছিলাম, ঠিক তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।

তিনি আরও বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের পছন্দের যুদ্ধ। আমরা যত সময় লাগুক না কেন, নিজেদের আত্মরক্ষা চালিয়ে যেতে প্রস্তুত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান একটি চুক্তি করতে চাইছে, তবে তিনি সেই চুক্তিতে আগ্রহী নন কারণ প্রস্তাবিত শর্তগুলো তার কাছে সন্তোষজনক নয়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ট্রাম্পের সেই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: যুদ্ধবিরতি বা সমঝোতার প্রস্তাব দেয়নি ইরান

আপডেট সময় : ১১:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬