ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

কুয়েতে মার্কিন-ইতালীয় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা: হতাহতের খবর নেই

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতে অবস্থিত একটি ইতালীয় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ব্যবহৃত হয় বলে ইতালির সেনাবাহিনী নিশ্চিত করেছে।

বর্তমানে ইরান ও মার্কিন-ইসরাইলি বাহিনীর মধ্যে ১৬ দিন ধরে চলা তীব্র সংঘাত এবং ইরানের পাল্টা জবাবের প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে, কোন পক্ষ বা কাদের দ্বারা এই ড্রোন হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। হামলার পর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

বার্তা সংস্থা এএফপি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ড্রোন হামলায় ঘাঁটির ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

কুয়েতে মার্কিন-ইতালীয় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা: হতাহতের খবর নেই

আপডেট সময় : ১০:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬