ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ইসরায়েলে মার্কিন কূটনীতিক সংশ্লিষ্ট ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাত

ইসরায়েলে অবস্থিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শার্পনেল) আঘাত হেনেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘চ্যানেল ১২’ একটি ছবি প্রকাশ করেছে, যেখানে একটি ভবনের ছাদের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। প্রাথমিকভাবে স্থানটিকে কোনো পার্কিং এরিয়া বলে মনে হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত ভবনটি ঠিক কোথায় অবস্থিত, ইসরায়েলি ওই সংবাদমাধ্যম তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি।

উল্লেখ্য, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে অবস্থিত। এছাড়া দেশটির তেল আবিবেও দূতাবাসের একটি বড় শাখা অফিস রয়েছে, যা পূর্বে মূল দূতাবাস হিসেবে ব্যবহৃত হতো। এই ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে সিএনএন জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: যুদ্ধবিরতি বা সমঝোতার প্রস্তাব দেয়নি ইরান

ইসরায়েলে মার্কিন কূটনীতিক সংশ্লিষ্ট ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাত

আপডেট সময় : ১০:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬