ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস: মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা

চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০ মার্চ (শুক্রবার) মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি ও অ্যাপ্লাইড ফিজিক্সের অধ্যাপক ড. ওয়াহিব আল নাসের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলো ১৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় বৈঠকে বসবে। ওই দিনটি রমজানের ২৯তম দিন। ইসলামী রীতি অনুযায়ী নতুন চাঁদ দেখার মাধ্যমে পরবর্তী মাসের সূচনা চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়।

ড. নাসের বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে শাওয়ালের চাঁদের জন্ম বা কনজাংশন ঘটবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৪টা ৫ মিনিটে (মক্কা সময়)। ফলে ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ উপস্থিত থাকবে না। এ কারণে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সূর্যাস্তের পর বাহরাইনের আকাশে নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা যেতে পারে। তখন চাঁদ পশ্চিম দিগন্তে প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় থাকবে এবং প্রায় ৩০ মিনিট দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য অনুকূল। রমজানের শুরুতে পূর্ণিমার সময় চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করেও ধারণা করা হয়েছিল যে, মাসটি ৩০ দিন পর্যন্ত যেতে পারে।

এদিকে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলও আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য ও চাঁদ দেখার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর পর্যবেক্ষণ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: যুদ্ধবিরতি বা সমঝোতার প্রস্তাব দেয়নি ইরান

জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস: মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা

আপডেট সময় : ১০:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬