ইসরায়েলে ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন ব্যক্তি আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম এই তথ্য নিশ্চিত করেছে। এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আহত দুজন ব্যক্তির বয়স ৫০-এর কোঠায় এবং তাদের আঘাত খুব বেশি গুরুতর নয়। ইরান এবার ক্লাস্টার বোমা বা ‘গুচ্ছবোমা’ সমৃদ্ধ ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্র থেকে নিক্ষিপ্ত ছোট ছোট বোমা বা খণ্ডাংশ (সাব-মিউনিশন) ইসরায়েলের সর্বদক্ষিণের শহর ইলাত এবং দেশের মধ্যাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
এর আগে ইলাত শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা ক্লাস্টার বোমাবাহী একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করেছে। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশে ধ্বংস হলেও এর ভেতরে থাকা ছোট ছোট বোমার অংশগুলো শহরের বিভিন্ন স্থানে গিয়ে পড়েছিল, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।
রিপোর্টারের নাম 
























