ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ভারতের ৪ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা; পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

ভারতের চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করা হয়েছে। রাজ্যগুলো হলো কেরালা, তামিলনাড়ু, আসাম ও পশ্চিমবঙ্গ। এছাড়া, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।

পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দুই দফায়। প্রথম দফায় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোটগ্রহণ করা হবে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর ২৪ পরগণা জেলায় ভোট নেওয়া হবে। রাজ্যের বাকি সব জেলায় প্রথম দফায়, ২৩ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, দুই দফার ভোটগ্রহণের পর আগামী ৪ মে পশ্চিমবঙ্গের ভোট গণনা করা হবে। অন্যান্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও একই দিনে ভোট গণনা অনুষ্ঠিত হবে। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন।

নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র এক ঘণ্টা আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) পরিশোধের ঘোষণা দেন। একই সাথে তিনি মসজিদের মুয়াজ্জিন এবং হিন্দু পুরোহিতদের মাসিক ভাতা বাড়ানোর কথাও জানান।

এর আগে বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীরা ব্যাপক প্রতিবাদ করেছিলেন এবং দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও রাজ্য সরকারকে এই বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছিল। নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে, গত শনিবার (১৪ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় বিজেপির হয়ে একটি জনসভায় অংশ নেন। সেখানে তিনি পশ্চিমবঙ্গের জন্য ১৮ হাজার কোটি রুপির উন্নয়ন প্রকল্পও ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক?

ভারতের ৪ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা; পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

আপডেট সময় : ০৯:১২:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬