ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

মার্কিন রণতরী অকেজো করার দাবি: ইরানের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ অভিযোগ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অভিযোগ করেছে যে, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সেন্টকম তাদের এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের ফার্সি ভাষার পাতায় জানিয়েছে, আইআরজিসি ‘আরও একবার’ দাবি করেছে যে তারা এই যুদ্ধজাহাজটিকে ‘অকেজো’ করে দিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলেছে, ‘বিষয়টি পরিষ্কার করা যাক, আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সমুদ্র থেকে ইরানি আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা অব্যাহত রেখেছে।’ এর মাধ্যমে তারা ইরানের দাবিকে ভিত্তিহীন প্রমাণ করার চেষ্টা করেছে।

উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ছাড়াও মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী ‘জেরাল্ড আর ফোর্ড’ বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছে। এই পরিস্থিতিতে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে আরও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এর অংশ হিসেবে পাঁচ হাজার মেরিন ও নাবিকের সমন্বয়ে গঠিত একটি ‘অ্যামফিবিয়াস রেডি গ্রুপ’ও এই অঞ্চলে পাঠানো হচ্ছে, যা এই অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত ফুজাইরা বন্দরে তেল কার্যক্রম স্বাভাবিক, বিশ্ববাজারে স্বস্তি

মার্কিন রণতরী অকেজো করার দাবি: ইরানের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ অভিযোগ যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৯:১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬