ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইনে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কাছে সংবেদনশীল তথ্য সংগ্রহ করে পাঠাচ্ছিল।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আটককৃত ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রশিক্ষণ শিবিরে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এই ব্যক্তি এবং তার অন্য আট সহযোগী দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কিছু হোটেলের ছবি ও তাদের ভৌগোলিক অবস্থান (কোঅর্ডিনেট) সংগ্রহ করেছিল।
বিবৃতিতে বলা হয়, এসব ছবি ও অবস্থান সম্পর্কিত তথ্য ইরানের রেভল্যুশনারি গার্ডের কাছে পাঠানো হয়েছিল, যা ওই স্থানগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনায় সহায়তা করতে পারতো। বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার বিষয়ে বর্তমানে বিস্তারিত তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 





















