ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের উপদেষ্টা সামিরা মুনশির পদত্যাগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে সম্ভাব্য যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক উপদেষ্টা সামিরা মুনশি। তিনি হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনে দায়িত্ব পালন করা একমাত্র মুসলিম নারী ছিলেন।

সামিরা মুনশি ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের ভেতরে এবং দেশের বাইরে ট্রাম্প প্রশাসনের ‘অন্যায় ও নৃশংসতার’ কারণে তিনি পদ ছেড়ে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের ‘অবৈধ যুদ্ধ’ তাকে গভীরভাবে বিচলিত করেছে। তার দাবি, এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের সংবিধান বা কংগ্রেসের যথাযথ অনুমোদন ছাড়াই শুরু করা হয়েছে।

এক বিবৃতিতে সামিরা মুনশি লেখেন, ‘আমার নাম সামিরা মুনশি। আমি হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনের উপদেষ্টা হিসেবে প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত সদস্য। আজ আমি দেশে ও দেশের বাইরে এই প্রশাসনের অন্যায় ও নৃশংসতার প্রতিবাদে পদত্যাগ করছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত ফুজাইরা বন্দরে তেল কার্যক্রম স্বাভাবিক, বিশ্ববাজারে স্বস্তি

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের উপদেষ্টা সামিরা মুনশির পদত্যাগ

আপডেট সময় : ০৭:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬