ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ হামলা’ মোকাবিলা করছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তার মতে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস তার ‘অল-ইন পডকাস্ট’-এ এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সংঘাতে ইসরায়েল এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্যাকস আরও সতর্ক করে বলেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে টানা হামলার কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসময় দুর্বল হয়ে পড়তে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।
স্যাকস একটি পূর্ববর্তী ১২ দিনের সংঘাতের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তিনি উল্লেখ করেন, যদিও আগের তুলনায় এবার ইরান কম সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, তবুও বর্তমান, তুলনামূলক কম সময়ের সংঘাতে মানবিক ক্ষয়ক্ষতি, অবকাঠামোর ধ্বংস এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অনেক বেশি।
দ্রুত সংঘাত থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে স্যাকস বলেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের প্রধান লক্ষ্য অর্জন করেছে। তার মতে, “এখনই বিজয় ঘোষণা করে সংঘাত থেকে বেরিয়ে আসার ভালো সময়।” তিনি যুদ্ধবিরতি বা তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর ওপর জোর দেন।
রিপোর্টারের নাম 























