ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি ইরানের

ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, রবিবার সকালে শক্তিশালী ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের ‘লাহাভ ৪৩৩’ বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, এই হামলাগুলো তাদের সামরিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। তবে ইরান এখনও নির্দিষ্ট করে জানায়নি হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলো ঠিক কোথায় অবস্থিত ছিল বা হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে গুলিবর্ষণ: ব্যবহৃত পিস্তল উদ্ধার, প্রধান অভিযুক্তরা অধরা; গুলিবিদ্ধ স্কুলছাত্রের অবস্থা আশঙ্কাজনক

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি ইরানের

আপডেট সময় : ০৫:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬