ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে একই পরিবারের শিশুসহ ৪ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে একই পরিবারের এক দম্পতি এবং তাদের দুই শিশুসন্তান নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় ওই পরিবারের আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। বিবিসি জানিয়েছে, উত্তর-পশ্চিম পশ্চিম তীরের তাম্মুম শহরে এই হামলার ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন আলী বানি ওদেহ, তার স্ত্রী ওয়াদ বানি ওদেহ এবং তাদের পাঁচ বছর বয়সী সন্তান মোহাম্মদ ও সাত বছর বয়সী ওসমান। নিহতদের সবার মুখ ও মাথায় গুলির আঘাত ছিল বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

বানি ওদেহ পরিবারটি গাড়িতে করে যাওয়ার সময় ইসরাইলি বাহিনী তাদের গাড়িকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। গুলিতে গাড়িতে থাকা পরিবারের আট ও এগারো বছর বয়সী আরও দুই শিশুও গুরুতর আহত হয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলার পর তাদের জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে ইসরাইলি বাহিনী প্রথমে আহতদের কাছে যেতে বাধা দেয় এবং তাদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এই ঘটনায় অঞ্চলজুড়ে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে একই পরিবারের শিশুসহ ৪ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০৫:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬