বরিশালের বাবুগঞ্জে এক সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ আইন পেশা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এই সংগঠনগুলোর নেতারা পৃথক পৃথক বিবৃতির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, মেজবাহ উদ্দিন ফরহাদের এই বক্তব্যের মাধ্যমে আইন পেশার সঙ্গে জড়িত আইনজীবীদের অসম্মান করা হয়েছে। তার এই মানহানিকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় আইনজীবীদের মান-মর্যাদা ও সামাজিক অবস্থান তীব্রভাবে ক্ষুণ্ন হয়েছে, যার কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে সংগঠনগুলো মনে করে। তার এমন নেতিবাচক বক্তব্যে সারাদেশের আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সংগঠনগুলো অবিলম্বে মেজবাহ উদ্দিন ফরহাদকে জনসম্মুখে তার বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
গত ৫ নভেম্বর মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের সম্পর্কে বলেন, “ওকালতি যারা করে, তারা কিন্তু টাউট-বাটপার।” পরে তার এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
রিপোর্টারের নাম 






















