ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর: ২৯ মার্চ পর্যন্ত সুযোগ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৯ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সিদ্ধান্তে করদাতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রোববার (১৫ মার্চ) এনবিআরের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেমের সেবা কিছুটা ধীরগতির হওয়ায় জনস্বার্থে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর: ২৯ মার্চ পর্যন্ত সুযোগ

আপডেট সময় : ০৩:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬