ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

পাকিস্তানে ৩০ রোজা হওয়ার জোরালো সম্ভাবনা: ১৯ মার্চ ঈদের চাঁদ দেখা নিয়ে সংশয়

পাকিস্তানে এ বছর ৩০ রোজা হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে ঈদ-উল-ফিতর একদিন পিছিয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর আনজুম নাজির জানান, ১৯ মার্চ ইসলামাবাদে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির (রুয়েত-ই-হিলাল কমিটি) বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ওইদিন পাকিস্তানের আকাশে ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বলেন, বৃহস্পতিবার পাকিস্তানি সময় সকাল ৬টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ১২ ঘণ্টা কয়েক মিনিট। সাধারণত টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার জন্য এর বয়স অন্তত ১৪ ঘণ্টার বেশি হতে হয়। ১২ ঘণ্টা বয়সের চাঁদ বৈজ্ঞানিক মানদণ্ডে দেখা যাওয়া অসম্ভব; খালি চোখে তো নয়ই, এমনকি টেলিস্কোপ দিয়েও তা শনাক্ত করা অত্যন্ত কঠিন হবে।

মহাকাশ গবেষণা সংস্থা স্পারকো-ও একই ধরনের তথ্য দিয়েছে। তাদের মতে, ১৯ মার্চ সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে আনুমানিক ১২ ঘণ্টা ৪১ মিনিট, যা খালি চোখে বা সাধারণ টেলিস্কোপে দৃশ্যমান হওয়ার জন্য যথেষ্ট নয়। তাই পাকিস্তানে ৩০ রোজা হওয়ার সম্ভাবনাই বেশি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটি

পাকিস্তানে ৩০ রোজা হওয়ার জোরালো সম্ভাবনা: ১৯ মার্চ ঈদের চাঁদ দেখা নিয়ে সংশয়

আপডেট সময় : ০৯:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬