চলমান সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজকে সীমিতভাবে নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি এই তথ্য নিশ্চিত করেছেন। নয়াদিল্লিতে আয়োজিত একটি কনক্লেভে বক্তব্য দিতে গিয়ে তিনি এই খবর জানান। তবে ঠিক কতটি জাহাজকে এই অনুমতি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অনেকাংশেই সীমিত হয়ে পড়েছে। ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলে ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে।
এমন পরিস্থিতিতে ভারতীয় কিছু জাহাজকে নিরাপদে চলাচলের অনুমতি দেওয়াকে একটি বিরল ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে, যা বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
রিপোর্টারের নাম 
























