মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ওমানে অবস্থানরত তাদের জরুরি নয় এমন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে জানায়, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে এবং এর ফলে বাণিজ্যিক ফ্লাইট চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।
এদিকে, ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ইরান পার্শ্ববর্তী কয়েকটি দেশে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে খবরে প্রকাশ।
রিপোর্টারের নাম 

























