মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

১০ বছর পর ফেরার কথা ছিল বাড়ি, নিথর দেহে ফিরছেন মালদ্বীপে নিহত নূরনবী

মালদ্বীপে সেহরির সময় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নূরনবী সরকার (২৭)। দীর্ঘ ১০ বছরের প্রবাস জীবনের ইতি টেনে আগামী কোরবানির ঈদে স্থায়ীভাবে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে। একমাত্র ছেলেকে হারানোর খবরে এখন নূরনবীর বাড়িতে চলছে শোকের মাতম।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডের একটি শ্রমিক কোয়ার্টারে এই দুর্ঘটনা ঘটে। এতে নূরনবীসহ মোট পাঁচজন বাংলাদেশি শ্রমিক নিহত হন। নূরনবীর বাবা আব্দুস সামাদ কান্নায় ভেঙে পড়ে বলেন, তার ছেলে ছিল পরিবারের একমাত্র আশার প্রদীপ। ছেলের শেষ মুখটি দেখতে তিনি সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে আনার আকুতি জানিয়েছেন।

এদিকে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি পরিবার। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, সরকারিভাবে আনুষ্ঠানিক তথ্য পাওয়া মাত্রই মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: দ্রুত শীতাতপ নিয়ন্ত্রক সরবরাহে চীনের কৌশলগত রেল রুট ব্যবহার

১০ বছর পর ফেরার কথা ছিল বাড়ি, নিথর দেহে ফিরছেন মালদ্বীপে নিহত নূরনবী

আপডেট সময় : ০৬:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬