মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি, উৎপাদন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে, কর্তৃপক্ষ প্রয়োজনীয় মেরামত শেষে দ্রুতই ইউনিটটি পুনরায় চালু করার ব্যাপারে আশাবাদী।

শনিবার ইউনিটটিতে ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ত্রুটি শনাক্ত করার পর মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যেই ইউনিটটি থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ইউনিটটি বন্ধ হওয়ার আগে এটি থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে, যেখান থেকে ২৭৫ মেগাওয়াট সক্ষমতার মধ্যে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: দ্রুত শীতাতপ নিয়ন্ত্রক সরবরাহে চীনের কৌশলগত রেল রুট ব্যবহার

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি, উৎপাদন বন্ধ

আপডেট সময় : ০৪:০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬