ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

চট্টগ্রামে টিকিটের কৃত্রিম সংকট ও মূল্য তালিকা না থাকায় দুই পরিবহন সংস্থাকে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং টিকিটের কালোবাজারি রুখতে চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার নগরীর অলংকার মোড় এলাকায় পরিচালিত এই অভিযানে টিকিট মজুদ করে কৃত্রিম সংকট তৈরি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি বাস কাউন্টারকে আর্থিক জরিমানা করা হয়।

অভিযানকালে দেখা যায়, মদিনা এন্টারপ্রাইজ ও হানিফ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান দুটিতে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো ছিল না। এছাড়া পর্যাপ্ত টিকিট থাকা সত্ত্বেও যাত্রীদের কাছে তা বিক্রি না করে গোপনে মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করতে না পারে, সেজন্য তাদের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিত পরিচালনা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের উন্নয়নে নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রামে টিকিটের কৃত্রিম সংকট ও মূল্য তালিকা না থাকায় দুই পরিবহন সংস্থাকে জরিমানা

আপডেট সময় : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬