মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ভাঙ্গায় সরকারি জমি উদ্ধার না করেই ড্রেন নির্মাণ: স্থানীয়দের মাঝে ক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় অবৈধ দখলদারদের উচ্ছেদ না করেই কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ নির্মাণের অভিযোগ উঠেছে। পৌরসভার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় সরকারি জায়গা দখলমুক্ত না করে ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে ড্রেন নির্মাণ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ড্রেন নির্মাণের ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং পৌরসভার কিছু অসাধু কর্মচারী অনৈতিক সুবিধা গ্রহণ করে প্রভাবশালী দখলদারদের বাড়িঘর রক্ষা করছেন। এর ফলে সাধারণ মানুষ তাদের পৈতৃক জমি ও বসতবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সিডিউল অনুযায়ী কাজ না করে ব্যক্তিস্বার্থ রক্ষা করায় এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের জানান, জনস্বার্থ বিঘ্নিত করে বা নাগরিকদের হয়রানি করে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: দ্রুত শীতাতপ নিয়ন্ত্রক সরবরাহে চীনের কৌশলগত রেল রুট ব্যবহার

ভাঙ্গায় সরকারি জমি উদ্ধার না করেই ড্রেন নির্মাণ: স্থানীয়দের মাঝে ক্ষোভ

আপডেট সময় : ০৬:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬