ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করতে ইরানকে হামাসের আহ্বান

আঞ্চলিক স্থিতিশীলতা ও ভ্রাতৃত্ব বজায় রাখতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর কোনো ধরনের হামলা না চালানোর জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে। তবে এই প্রতিক্রিয়ায় যেন প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু এবং একে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে হামাস এই বিবৃতি প্রদান করে। হামাস খামেনির মৃত্যুকে একটি ‘নৃশংস অপরাধ’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। তারা মনে করে, ফিলিস্তিনিদের রাজনৈতিক ও সামরিক লড়াইয়ে ইরান সবসময় বড় ধরনের সমর্থন দিয়ে এসেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যেকোনো উসকানিমূলক পদক্ষেপের জবাব দেওয়ার পূর্ণ অধিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে। তবে আঞ্চলিক সংঘাত এড়াতে এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংযত আচরণের ওপর জোর দিয়েছে হামাস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করতে ইরানকে হামাসের আহ্বান

আপডেট সময় : ০৪:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬