মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

নওগাঁয় নিজ ঘর থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে গৌতম সরকার (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় নিহতের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৌতম ওই এলাকার অরুণ সরকারের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে কয়েক বছর আগে স্ত্রী ও সন্তান গৌতমকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি ওই বাড়িতে একাই বসবাস করে আসছিলেন। শনিবার সকালে তার ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি দেখতে পায়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: দ্রুত শীতাতপ নিয়ন্ত্রক সরবরাহে চীনের কৌশলগত রেল রুট ব্যবহার

নওগাঁয় নিজ ঘর থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬