ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সরানোর মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইরান সংঘাতের জেরে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই জাপান সাগরে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার স্থানীয় সময় দুপুরে রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় বলে নিশ্চিত করেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা থেকে সিউলকে সুরক্ষা দিতে এক দশক আগে দেশটিতে ‘টার্মিনাল হাই-অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স’ বা থাড মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ওয়াশিংটন এই প্রতিরক্ষা ব্যবস্থাটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়া সরকার অসন্তোষ প্রকাশ করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউং মার্কিন এই সিদ্ধান্তের বিষয়ে তার আপত্তির কথা জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই বিশাল ক্ষেপণাস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মিত্রদের নিরাপত্তা বলয়ে ফাটল ধরার সুযোগটি কাজে লাগিয়ে পিয়ংইয়ং নতুন করে তাদের সামরিক শক্তির জানান দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার হুমকি ইরানের

দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সরানোর মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আপডেট সময় : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬