মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দক্ষিণ চীন সাগর থেকে নিজেদের সামরিক সরঞ্জাম ও নৌবহর সরিয়ে নিচ্ছে পেন্টাগন। পিয়ংইয়ংয়ের সম্ভাব্য হামলা মোকাবিলায় দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা উন্নত প্রযুক্তির ‘থাড’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরিয়ে নেওয়া হয়েছে। মূলত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা জোরদার করতেই এশিয়া অঞ্চল থেকে এই রণকৌশলগত স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, প্রথমবারের মতো সিউলের নিরাপত্তা বলয় থেকে এই শক্তিশালী অস্ত্র সরিয়ে নেওয়ার ফলে এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ মেয়াদে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাবকে যেমন দুর্বল করবে, তেমনি এশিয়ায় চীনের ক্রমবর্ধমান সামরিক আধিপত্য বিস্তারের সুযোগ করে দেবে। ওয়াশিংটনের ক্রমাগত পতন নিয়ে বেইজিং যে প্রচারণা চালিয়ে আসছে, মার্কিন বাহিনীর এই মনোযোগ বিচ্যুতি তাকে আরও জোরালো করছে।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সমরাস্ত্রের মজুত কমে আসা এবং একাধিক ফ্রন্টে মনোযোগ দিতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী চাপের মুখে রয়েছে। এশিয়ায় মিত্র দেশগুলো এখন চীনের ক্রমবর্ধমান সামরিক মহড়া মোকাবিলায় নিজেদের নিরাপত্তাহীন মনে করছে। এই পরিস্থিতি মাঝারি স্তরের শক্তিগুলোর মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতাকে উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























