আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা ঘোষণা করেছেন পানিসম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার দিনাজপুরে আয়োজিত এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা জানান। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি ব্যবস্থার উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতিহার অনুযায়ী সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষিঋণ মওকুফ এবং ইমাম-মোয়াজ্জিনদের ভাতার মতো জনহিতকর কাজগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে দিনাজপুরের কাহারোলে ১৬ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে।
সভায় জানানো হয়, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি ও পরিবেশে বৈপ্লবিক পরিবর্তন আসবে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আসন্ন কর্মসূচিগুলো সফল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
রিপোর্টারের নাম 






















