ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ধামরাইয়ে নিখোঁজের পর পুকুর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মোহাম্মদ হায়াত আলী (৮০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চৌহাটি ইউনিয়নের দ্বিমুখা গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত হায়াত আলী ওই এলাকার দীর্ঘদিনের জনপ্রতিনিধি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার মাগরিবের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পর পরদিন সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, দৃষ্টিশক্তি কম থাকায় চলাচলের সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে গিয়ে থাকতে পারেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওজু করতে গিয়ে অথবা রাস্তা পার হতে গিয়ে তিনি পুকুরে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার হুমকি ইরানের

ধামরাইয়ে নিখোঁজের পর পুকুর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬