ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

নোয়াখালীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার: নেপথ্যে মানসিক অসুস্থতা?

নোয়াখালী সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর রঞ্জিত কুরী (৫৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে গোনাই রামশংকর এলাকার একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি রঞ্জিত কুরী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজেও কোনো সন্ধান পাননি। নিহত রঞ্জিত নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রকাশ চন্দ্র কুরীর ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহে প্রাথমিক সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার হুমকি ইরানের

নোয়াখালীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার: নেপথ্যে মানসিক অসুস্থতা?

আপডেট সময় : ০৪:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬