ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ইউয়ানে লেনদেন করলে মিলবে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি: ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের ক্ষেত্রে একটি নতুন ও বিশেষ শর্ত আরোপ করার কথা ভাবছে ইরান। তেহরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট সংখ্যক ট্যাংকারকে এই জলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে যদি তাদের তেলের কার্গো বা আর্থিক লেনদেন চীনা মুদ্রা ‘ইউয়ান’-এ সম্পন্ন করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। মূলত কৌশলগত এই জলপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমাতে ইরান এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার হুমকি ইরানের

ইউয়ানে লেনদেন করলে মিলবে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি: ইরান

আপডেট সময় : ০৪:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬