মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

সাংবাদিকদের কল্যাণে বড় কর্মসূচি হাতে নিচ্ছে সরকার: বাছির জামাল

বর্তমান সরকার সাংবাদিকদের জীবনমান উন্নয়ন এবং সার্বিক কল্যাণে বৃহৎ কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)। শনিবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রংপুর বিভাগের সাংবাদিকদের আর্থিক অনুদান ও মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাছির জামাল তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকর্মীদের প্রতি অত্যন্ত আন্তরিক। তিনি সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধান এবং পেশাগত মানোন্নয়নে পূর্ববর্তী সরকারগুলোর ইতিবাচক পদক্ষেপের কথা স্মরণ করে জানান, বর্তমান প্রশাসনও সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রবীণ সাংবাদিকদের জন্য পেনশনের ব্যবস্থা করার পরিকল্পনাও সরকারের রয়েছে। এছাড়া ভবিষ্যতে আর্থিক অনুদান ও বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৫টি জেলার ২৩ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪টি জেলার ৯৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: দ্রুত শীতাতপ নিয়ন্ত্রক সরবরাহে চীনের কৌশলগত রেল রুট ব্যবহার

সাংবাদিকদের কল্যাণে বড় কর্মসূচি হাতে নিচ্ছে সরকার: বাছির জামাল

আপডেট সময় : ০৪:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬