ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান: ভূমিমন্ত্রী

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে দেশব্যাপী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি ঘোষণা দিয়েছেন যে, সারা দেশে প্রতি শনিবার নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ পরিচালিত হবে। শনিবার সকালে রাজশাহীর বায়া ব্রিজ সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা ড্রেনে যেন কোনোভাবেই পানি জমে না থাকে, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে, শহর থেকে গ্রাম—সবখানেই এখন মশাবাহিত রোগ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা আড়ম্বর ছাড়াই সম্মিলিতভাবে পরিবেশ পরিষ্কার রাখতে কাজ করতে হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বক্তারা বলেন, সাধারণ মানুষের সচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনতে। উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভার সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলে উচ্চপদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের সুযোগ ২৩ এপ্রিল পর্যন্ত

মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান: ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬