ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

নওগাঁয় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নওগাঁর পোরশা উপজেলায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিহত মেহেদী উপজেলার নিতপুর মাস্টারপাড়া এলাকার ট্রাক্টরচালক জসীম উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে বাড়ির পাশের গোয়ালঘরে গরুর জন্য মশারি টানাতে গিয়েছিল মেহেদী। এসময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। দ্রুত তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ভ্যাকসিন দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলে উচ্চপদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের সুযোগ ২৩ এপ্রিল পর্যন্ত

নওগাঁয় সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬