ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: লক্ষ্মীপুরের তাজউদ্দিনসহ ৫ বাংলাদেশির প্রাণহানি

মালদ্বীপে এক ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের যুবক তাজউদ্দিন ইসলামসহ পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দেশটির দিগুড়া আইল্যান্ডের একটি নির্মাণাধীন সাইটের গেস্টহাউসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ অবস্থায় সাতজনকে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান।

নিহত তাজউদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের আবুল কাশেমের একমাত্র ছেলে। জীবিকার সন্ধানে মাত্র আট মাস আগে প্রায় ৪ লাখ টাকা ঋণ করে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে একটি রিসোর্টে কর্মরত ছিলেন এই তরুণ। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র চার মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে তার।

এই দুর্ঘটনায় তাজউদ্দিন ছাড়াও নিহত অন্য বাংলাদেশিরা হলেন—মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নুর নবী সরকার। এছাড়া জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন নামে আরও দুই বাংলাদেশি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলে উচ্চপদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের সুযোগ ২৩ এপ্রিল পর্যন্ত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: লক্ষ্মীপুরের তাজউদ্দিনসহ ৫ বাংলাদেশির প্রাণহানি

আপডেট সময় : ০৩:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬