মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

নেছারাবাদে সন্ধ্যা নদীর তীরে মিলল মস্তকহীন দেহ

পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের একটি ইটভাটার পাশ থেকে এই বীভৎস মরদেহটি উদ্ধার করা হয়। লাশের মাথা বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ইটভাটার শ্রমিকরা নদীর পাড়ে মস্তকহীন দেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অন্য কোনো নির্জন স্থানে তাকে হত্যার পর লাশটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, হত্যার রহস্য উদঘাটন ও নিহতের পরিচয় শনাক্তে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে বলে তিনি আশ্বস্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের বকশীগঞ্জে ৪২ বছরেও চালু হয়নি সাব-জেল: কোটি টাকার সম্পদ বেহাত হওয়ার শঙ্কা

নেছারাবাদে সন্ধ্যা নদীর তীরে মিলল মস্তকহীন দেহ

আপডেট সময় : ০৩:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬