নওগাঁর পোরশা উপজেলায় বিষধর সাপের কামড়ে মেহেদী হাসান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিজ এলাকায় সাপের দংশনের শিকার হন তিনি। মৃত মেহেদী উপজেলার নিতপুর গ্রামের মাস্টারপাড়া এলাকার জসিম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাপে কামড়ানোর পর মেহেদী দ্রুত অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























