মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

চুনারুঘাটে খোয়াই নদীতে নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর গরু ব্যবসায়ী জলিল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গংগানগর এলাকায় নদীর কিনারে তার মরদেহ ভেসে ওঠে। এর আগে গত ১২ মার্চ সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কোর্টবাড়ি এলাকায় নদী পার হওয়ার সময় তিনি তলিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন অবিক্রিত গরু নিয়ে বাড়ি ফেরার পথে নদী পার হচ্ছিলেন জলিল মিয়া। বালু উত্তোলনের ফলে নদীতে সৃষ্ট গভীর গর্তে পড়ে তিনি নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পায়নি। অবশেষে আজ গংগানগর খেয়াঘাটে নৌকার রশিতে আটকানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের বকশীগঞ্জে ৪২ বছরেও চালু হয়নি সাব-জেল: কোটি টাকার সম্পদ বেহাত হওয়ার শঙ্কা

চুনারুঘাটে খোয়াই নদীতে নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬