ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় সিএনজি চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বিল্লাল হোসেন নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বিল্লাল ওই গ্রামের বাসিন্দা এবং তিন সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আবুল বাশারের পরিবারের সঙ্গে বিল্লালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ঘুষিতে বিল্লাল জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের তাৎক্ষণিক অভিযানে চাঁদপুর থেকে বাবা ও দুই ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে নিখোঁজের দুই দিন পর খোয়াই নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে তুচ্ছ ঘটনায় সিএনজি চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০২:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬