ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

কুমিল্লায় তুচ্ছ ঘটনায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতকের স্ত্রী আটক

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পারিবারিক তুচ্ছ বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাতিগড়া দীগলগাঁও গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই আনিসুর রহমান পলাতক রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই আনিসুর উত্তেজিত হয়ে বড় ভাইকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তের স্ত্রী রোকেয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পলাতক আনিসুর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে নিখোঁজের দুই দিন পর খোয়াই নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় তুচ্ছ ঘটনায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতকের স্ত্রী আটক

আপডেট সময় : ০১:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬