ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হামলার মাধ্যমে দেশটির সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলেও ইরান হরমুজ প্রণালিতে কঠোর অবস্থান নিয়ে বিশ্ব অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে তেলের বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্বজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই সপ্তাহের টানা উত্তেজনার পর দেখা যাচ্ছে যে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর পাল্টা আঘাত হানছে। তেহরানে ভয়াবহ বিমান হামলার মাধ্যমে দেশটির সর্বোচ্চ নেতাসহ শীর্ষ কর্মকর্তাদের প্রাণহানির ঘটনা ঘটলেও যুদ্ধের সমাপ্তি ঘটেনি। বরং দীর্ঘমেয়াদি এই সংঘাত থেকে উত্তরণের পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্লেষকদের মতে, রাষ্ট্র বনাম রাষ্ট্র লড়াইয়ে নেতৃত্বশূন্য করার কৌশল সবসময় সফল হয় না। অধ্যাপক রবার্ট পেপের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের আক্রমণ অনেক সময় হিতে বিপরীত হতে পারে। বর্তমানে উপসাগরীয় দেশগুলোর দীর্ঘদিনের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
রিপোর্টারের নাম 






















