সুনামগঞ্জে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানের মাধ্যমে জেলার সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা তৈরি হয়।
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সদর থানার ওসি রতন শেখ এবং স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জেলার উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















