মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্যের

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। শুক্রবার ঢাকার বিয়াম মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এই ঘোষণা দেন। আনন্দ পাইলটিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মাদক ব্যবসায়ী বা সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন বলে জানান।

হাজী জসিম উদ্দিন আরও উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকার তিনটি ইউনিয়ন ভারতীয় সীমান্তঘেঁষা হওয়ায় সেখানে মাদকের বিস্তার বেশি। ইতিমধ্যে তিনি ব্যক্তিগতভাবে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব সানোয়ার জাহান ভূঁইয়া সংসদ সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানান। বক্তারা এলাকার উন্নয়নে এবং মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের বকশীগঞ্জে ৪২ বছরেও চালু হয়নি সাব-জেল: কোটি টাকার সম্পদ বেহাত হওয়ার শঙ্কা

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্যের

আপডেট সময় : ০১:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬