ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

সৈয়দপুরে বিক্রয়কর্মীকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই, এলাকায় আতঙ্ক

নীলফামারীর সৈয়দপুরে এক বিক্রয়কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শহরের বিসমিল্লাহ সবজি মার্কেটের সামনে এই হামলার শিকার হন আব্দুর রাজ্জাক নামের এক ডেলিভারি ম্যান। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা এবং তিনি একটি প্রতিষ্ঠানে কর্মরত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রানীর বন্দর থেকে মোটরসাইকেলে সৈয়দপুরে আসার পথে খড়খড়িয়া নদীর ব্রিজের ওপর ছিনতাইকারীরা তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং তার কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে নিখোঁজের দুই দিন পর খোয়াই নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বিক্রয়কর্মীকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই, এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ০১:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬