ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ব্রাজিলে ট্রাম্পের কট্টরপন্থী উপদেষ্টার প্রবেশে নিষেধাজ্ঞা: বাতিল হলো ভিসা

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর ডানপন্থি উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করেছে ব্রাজিল সরকার। ব্রাসিলিয়ায় কারাবন্দি থাকা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে ড্যারেন বিটির সাক্ষাতের পরিকল্পনা ছিল। তবে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা শুক্রবার এক বিবৃতিতে ভিসা বাতিলের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে ওয়াশিংটন ডিসিতে কর্মরত বেশ কয়েকজন ব্রাজিলিয়ান কর্মকর্তার মার্কিন ভিসা বাতিল করেছিল যুক্তরাষ্ট্র সরকার। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রেক্ষাপটেই পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে ড্যারেন বিটির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে ব্রাজিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে নিখোঁজের দুই দিন পর খোয়াই নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ব্রাজিলে ট্রাম্পের কট্টরপন্থী উপদেষ্টার প্রবেশে নিষেধাজ্ঞা: বাতিল হলো ভিসা

আপডেট সময় : ০১:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬