ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ইরানের প্রতি সংহতি জানাল ভারতের পাঞ্জাব সরকার ও কৃষক সংগঠনগুলো

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার ঘটনায় ভারত সরকারের নীরব অবস্থানের মধ্যেই তেহরানের প্রতি সংহতি প্রকাশ করেছে পাঞ্জাব রাজ্য সরকার এবং স্থানীয় কৃষক ইউনিয়নগুলো। সম্প্রতি পাঞ্জাব বিধানসভার বাজেট অধিবেশনে ইরানি জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিধানসভার সদস্যরা মার্কিন প্রশাসনের এই সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। বিশেষ করে একটি স্কুলে হামলায় ১৬৫ জন শিশুর প্রাণহানির ঘটনাকে তারা ‘অমানবিক’ বলে অভিহিত করেছেন। কেন্দ্রীয় সরকারের নীরব সমর্থনের বিপরীতে পাঞ্জাব সরকারের এই অবস্থানকে একটি ব্যতিক্রমী ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বক্তারা ট্রাম্প প্রশাসনের এমন আক্রমণাত্মক নীতির কড়া সমালোচনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইরানের প্রতি সংহতি জানাল ভারতের পাঞ্জাব সরকার ও কৃষক সংগঠনগুলো

আপডেট সময় : ১২:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬