ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

আঞ্চলিক সংকট মোকাবিলায় বিভেদ ভুলে ঐক্যের ডাক এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক বিভিন্ন সংকট মোকাবিলায় মুসলিম উম্মাহ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সুদৃঢ় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আঙ্কারায় আয়োজিত এক দলীয় সভায় বক্তব্য প্রদানকালে তিনি গুরুত্বারোপ করেন যে, তুরস্ক কখনোই জাতিগত বা সাম্প্রদায়িক পরিচয়ে মানুষকে বিভক্ত করে দেখেনি। বরং যেকোনো অন্যায় বা সংঘাতের শিকার হওয়া মানুষের পাশে দাঁড়ানোই তুরস্কের মূল নীতি।

প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, এই অঞ্চলে শিয়া, সুন্নি, তুর্কি বা কুর্দি—পরিচয় যাই হোক না কেন, সবার আগে মানবিকতাকে প্রাধান্য দিতে হবে। ভ্রাতৃপ্রতীম ইরানি জনগণের উদাহরণ টেনে তিনি বলেন, সংকীর্ণ ধর্মীয় বা জাতিগত বিভাজন দিয়ে কাউকে বিচার করা উচিত নয়। ঐক্য ও মানবতাবাদের ওপর ভিত্তি করেই একটি শক্তিশালী ও শান্তিময় অঞ্চল গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের রাউজানে ৪৬ ঘণ্টার ব্যবধানে ফের যুবদলকর্মী খুন, এলাকায় আতঙ্ক

আঞ্চলিক সংকট মোকাবিলায় বিভেদ ভুলে ঐক্যের ডাক এরদোয়ানের

আপডেট সময় : ১২:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬