ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গোয়েন্দা তথ্যানুযায়ী, এই হামলায় ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে ক্লাস্টার বা গুচ্ছ বোমা যুক্ত ছিল। হামলায় বেশ কয়েকটি স্থানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইরানের পাশাপাশি ইসরায়েলের উত্তর গ্যালিলি অঞ্চলেও ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। লেবানন সীমান্ত সংলগ্ন এই অঞ্চলে ক্ষয়ক্ষতি পরিমাণ বেশি বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই রকেটগুলো নিক্ষেপ করেছে। এই জোড়া হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রিপোর্টারের নাম 

























